ক্যালকুলেটরে ‘ঘুষের’ হিসাব, পিআইও বাবুল চন্দ্র প্রত্যাহার
পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ের দেবীগঞ্জে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ নেওয়ার অভিযোগে আলোচিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহার করা হয়েছে।
তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অভিযোগসংবলিত একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত সোমবার দুপুরে প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যরে একটি ঘটনা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ক্যালকুলেটরে হিসাব করে প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশন গ্রহণের অভিযোগ ওঠে। প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।