ঢামেক হাসপাতালে ভুয়া চিকিৎসক নান্টু কুমার আটক
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে নান্টু কুমার সাহা নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বহির্বিভাগ থেকে তাকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুল আহাদ জানান, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে আমি সহ আনসার সদস্য কিবরিয়া ইমরান হোসেন এবং রাজু হোসেন বহির্বিভাগ থেকে অহেতুক ঘোরাঘুরির সময় ওই ব্যক্তিকে আটক করি। পরে তাকে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে সে কোথায় ডিউটি করে এবং তার চিকিৎসক হিসেবে কী কাগজপত্র আছে, সে সম্পর্কে ভুয়া কিছু ডকুমেন্টস দেখায়।
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ বাড়ছেই, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।