ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
অধিক পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন রঙিন মিষ্টি আলুর তিনটি জাত উদ্ভাবন করে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৌলিতত্ত¦ ও উদ্ভিদ প্রজনন বিভাগের একদল গবেষক। জাত তিনটি সাধারণ আলুর চেয়ে তিন গুণ বেশি ফলনশীল। প্রতিটি গাছে মিলবে এক থেকে দেড় কেজি আলু। ৯০ থেকে ১০০ দিনের মধ্যেই ফলন পাওয়া যাবে। চাষ করা যাবে সারা বছর। এসব আলু খাওয়ার ফলে ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধে কাজ করবে বলে জানালেন গবেষক ও চিকিৎসকরা।
নতুন উদ্ভাবিত আলুর জাতগুলোর নাম হলো- ‘বাউ মিষ্টি আলু-৭, ৮ ও ৯’। গবেষক দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত¦ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক এ বি এম আরিফ হাসান খান।
গবেষক দল জানায়, পেরু থেকে বীজ এনে পাঁচ বছরের গবেষণায় বাজারে পাওয়া মিষ্টি আলু থেকেও অধিক পুষ্টি ও ওষুধি গুণসম্পন্ন নতুন রঙিন আলুর তিনটি জাত উদ্ভাবন করেছেন অধ্যাপক ড. আরিফ হাসান খান ও তার সহযোগী নবীন গবেষকরা।
এ বিষয়ে গবেষক অধ্যাপক আরিফ হাসান বলেন, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের সদর দফতর পেরুর রাজধানী লিমা থেকে বীজ এনে পলিক্রস ব্রিডিংয়ের মাধ্যমে চারা উৎপাদন করা হয়। এরপর পাঁচ বছরের গবেষণায় মিষ্টি আলুর রঙিন তিনটি জাত উদ্ভাবন করা হয়। সেগুলো চাষ করে সফলতা পাওয়া যায়। উদ্ভাবিত জাতের আলুতে প্রচুর পরিমাণ অ্যান্থোসায়ানিন, কেরাটিন ও ফাইবার রয়েছে। এসব আলু দেখতে বেগুনি, কমলা ও গোলাপি রঙের। এগুলো নিয়মিত খেলে ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন জাতের আলুগুলো কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গবেষক দলের সহযোগীরা জানান, গবেষণাকাজের সঙ্গে জড়িত থেকে তারা অনেত ধারণা পেয়েছেন। সেইসঙ্গে গবেষণার প্রক্রিয়াও জেনেছেন। এই জাতের আলু সারা বছর চাষযোগ্য। ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। তিনগুণ বেশি ফলন পাওয়া যায়। এই আলুর চাষ ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। এই আলু চাষে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি দেশের পুষ্টি চাহিদা মেটাতে সহায়ক হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)