সীমান্তে আলো নিভিয়ে চলছে ভারতের পুশইন
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দুর্গম সীমান্ত অঞ্চলের আলো নিভিয়ে দিয়ে ভারতের নাগরিক, সে দেশে নিবন্ধিত রোহিঙ্গাসহ অসংখ্য মানুষকে জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চলতি মাসেই সীমান্ত দিয়ে অন্তত পাঁচ শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। শুধু তাই নয়, অবৈধভাবে পুশইনের জন্য ভারতের সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে মানুষ জড়ো করে রাখার খবরও পাওয়া গেছে।
জানা গেছে, ভারত শুধু নিজ দেশের নাগরিকই নয়, ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) নিবন্ধিত পাঁচ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং ভারতের আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিলেন।
নির্জন সীমান্তের পাশাপাশি রাতের আঁধারে সীমান্ত বাতি নিভিয়ে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। পঞ্চগড়ের বোদা উপজেলার নীলফামারী-৫৬ বিজিবির অধীনস্ত ডানাকাটা সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, গত জুমুয়াবার গভীর রাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠলে কয়েকজনকে অন্ধকারে দেখতে পেয়ে ধরে ফেলেন তারা। এ সময় সীমান্তের কাঁটাতারের ওপর থাকা লাইট বন্ধ ছিল। এরপর খবর দেওয়া হয় বিজিবিকে। স্থানীয়রা আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপর ভারতের লাইট আমরা দিন-রাত ২৪ ঘণ্টা জ্বলে থাকতে দেখি। সেই রাতে হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। আর অন্ধকারে মানুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান জানান, ভারত যেভাবে কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ না করে এসব মানুষকে বাংলাদেশে পুশইন করছে, তা সম্পূর্ণ বেআইনি। পুশইনের এই ধরনের ঘটনা মানবাধিকার ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)