কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ অভিযানে ইরানের আইআরজিসি-র নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে আইআরজিসি-র অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন আইআরজিসি নেভির ওপর ন্যস্ত করা হয়েছে।
গত চার দিনের অভিযানে দেখা গেছে, ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তাদের ঘাঁটিগুলোকে পূর্ণ সুরক্ষা দিতে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান বর্তমানে শত্রু পক্ষকে মোকাবিলায় অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে আত্মঘাতী ড্রোন ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আইআরজিসি নেভির ভা-ারে থাকা বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক আক্রমণ চালানো হচ্ছে। বিশেষ করে অভিযানের ১৪ ও ১৫ নম্বর ধাপগুলো আইআরজিসি নৌ বাহিনী পরিচালনা করেছে, যেখানে দক্ষিণ পারস্য উপসাগরের সামুদ্রিক ফ্রন্ট এবং সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্র: তাসনিম নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)