কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের আবহাওয়া বেশ তপ্ত হয়ে উঠেছে। গত রোববার তাপপ্রবাহের কবলে ছিল দেশের ১৫টি জেলা। গতকালও কিছু জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে কিছু অঞ্চলে।
আবহাওয়া অফিস জানিয়ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘচুাপ।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ পারে।
এছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।