কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাবি-জবিতে বিক্ষোভ
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৭ জুন, ২০২৪ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করছে শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ সিদ্ধান্তের প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দাবি করেন, রায় প্রদাণের ক্ষেত্রে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে আমলে নেয়নি হাইকোর্ট। তাই আদালতের এই রায়কে প্রত্যাখান করছে সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনরতদের বক্তব্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য মানা কষ্টদায়ক। চাকরিতে কোটা বহাল রাখা হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
এদিকে, কোটা পুনর্বহাল আদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরাও।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা কোনো দেশের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা হতে পারে না। দেশের বিপুল সংখ্যক বেকার সমস্যার মধ্যে শিক্ষার্থীদের ওপর কোটার মত বৈষম্যমূলক বিভীষণ চাপিয়ে দেয়া হলে বেকার সমস্যা আরও বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তারা।
হাইকোর্টের রায়ে তারা অসন্তুষ্ট জানিয়ে আরও বলেন, আমরা সরকারবিরোধী কোনো আন্দোলন করতে আসিনি। আমরা শুধু আমাদের অধিকার আদায়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। হাইকোর্টের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই, হাইকোর্ট যেন কোটা পুনর্বহালের এ রায় বাতিল করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্দেহ ও বাস্তবতার ফারাক, হামের প্রকৃত রোগচিত্রে অস্পষ্টতা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টির আভাস
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবে বাংকার, টানেল
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকে মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুমন্ত ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেঁড়া নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রিতে মাউশির জরুরি নির্দেশনা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা রাখার প্রস্তাব ঢাকা চেম্বারের
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না -আইনমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না -বাণিজ্যমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনও চুক্তি করবে না’
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)