সবাইকে শালীনতা বজায় রেখেই দ্বীনি দাওয়াতের কাজ করতে হবে
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুল খমিস আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় মহানগর ছাত্র আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব পবিত্র যিকির, কালামুল্লাহ শরীফ তিলাওয়াত ও বিশেষ নাত শরীফ পাঠের মাধ্যমে মজলিশ শুরু করা হয়।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ, তওবা বায়াত মুবারক ও মকবুল দুয়া মুনাজাত শরীফ বাদ কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক করেন সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
এক সুওয়ালের জবাব দিতে গিয়ে তিনি বলেন- সবাইকে শালীনতা বজায় রেখেই দ্বীনি দাওয়াতের কাজ করতে হবে। আম হোক খাস হোক, কোন মুসলমানের জন্যই অশালীন ভাষা প্রয়োগ করা, গালাগালি করা কখনোই জায়েজ হবেনা। শালীনতার সাথে হক বিষয়টি প্রকাশ করতে হবে। সেটা লেখালেখিতে হোক কিংবা কথাবার্তায় হোক সব অবস্থায় শালীনতা বজায় রাখতে হবে। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীস শরীফ উনাদের মধ্যে কোনপ্রকার অশালীন ভাষা বা শব্দ ব্যবহার করা হয়নি। অথচ ইহুদী নাসারা মুশরিক বিধর্মী বিজাতীদের বইপত্র অশালীন শব্দ ভাষা দ্বারা ভরপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোন দাওয়াতি ময়দানে সুন্নতী তরতীবে হক বিষয়গুলো প্রচার প্রসার করার পাশাপাশি নাহক বাতিলদের গুমরাহী বদ আকিদা বদ আমলের বিষয়ে সবাইকে সতর্ক সাবধান করতে হবে।
এরপর
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি রাষ্ট্রদ্বীন ইসলাম বিষয়ে আলোচনা করতে গিয়ে দেশের জনগণের হক্ব আদায়ে শাসকদের করণীয় দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিশদ নসীহত মুবারক করেন। সবাইকে আসন্ন পবিত্র কুরবানীর কাজগুলো আমনতদারীর সাথে করার জন্য দিকনির্দেশনা মুবারক দান করে আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।