কোটা আন্দোলনে হামলাকারীদের অধিকাংশ বহিরাগত
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর গত সোমবার তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই হামলায় অনেক নারী শিক্ষার্থীও আহত হয়েছেন। তাদের কারও মাথা ফেটেছে, কেউ আবার হাতে-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।
অভিযোগ উঠেছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলা করেন মূলত বহিরাগত ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শিক্ষার্থীদের অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের ধাওয়ায় ক্যাম্পাসের মল চত্বর থেকে উপাচার্যের বাসভবনের (ভিসি চত্বর) দিকে দৌড় দেয় ছাত্রীরা।
তাদের ধাওয়া করছিলো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। তাদের অনেকের মাথায় হেলমেট ছিল। হাতে ছিল লাঠিসোঁটা, হকিস্টিক, স্টিলের পাইপ ইত্যাদি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।