কোটা আন্দোলনকারীদের স্লোগান নিয়ে যে দাবি করলেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান দেয়া হয়েছে। এটি রাষ্ট্রবিরোধী স্লোগান, সরকারবিরোধী নয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ‘রাজাকার’ সংক্রান্ত যে স্লোগান ব্যবহার করেছে তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ধরনের স্লোগান দেয়া হয়েছে, এটা রাষ্ট্রবিরোধী স্লোগান। তারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান, সরকারবিরোধী নয়। একই সঙ্গে সেখানে সরকারবিরোধী এবং প্রধানমন্ত্রী বিরোধীও স্লোগান দেয়া হয়েছে।
হাছান মাহমুদ বলেন, কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি-জামায়াতসহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের তৈরি কিছু মানুষ সেখানে নেতৃত্বে দিচ্ছে। সেটি তারা কালকে স্পষ্ট করেছে। কালকে কী ঔদ্ধত্যপূর্ণ স্লোগান দেয়া হয়েছে। এতে প্রমাণিত হয়- এটি কোটাবিরোধী আন্দোলন নয়; এটিকে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।