কেন্দ্রীয় ব্যাংকের প্রক্ষেপণ ছিল ৭০ বিলিয়ন ডলার, নেমে এসেছে ২০ বিলিয়নে
নিজস্ব প্রতিবেদক:
লকডাউন-পরবর্তী দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও পূর্বাভাস নিয়ে ২০২১ সালের মার্চে একটি বিশেষ প্রকাশনা তৈরি করেছিল বাংলাদেশ ব্যাংক। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২২ ও ২০২৩ সালে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ১০ বিলিয়ন ডলার করে যুক্ত হবে। সব মিলিয়ে ২০২৩ সাল শেষে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি। যদিও বাংলাদেশ ব্যাংকের সে প্রক্ষেপণ বাস্তব রূপ পায়নি। উল্টো ক্ষয় হতে হতে রিজার্ভ এখন নেমে এসেছে ২০ বিলিয়ন ডলারের ঘরে।
‘ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ইমপ্লিকেশনস অব কভিড-১৯: বাংলাদেশ ব্যাংক অ্যান্ড গভর্নমেন্টস পলিসি রেসপন্স’ শীর্ষক বিশেষ ওই প্রকাশনায় পরবর্তী দুই বছরে রিজার্ভ নিয়ে প্রক্ষেপণ তুলে ধরা হয়েছিল। এতে বলা হয়েছিল, ২০২১ সাল শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে ৪ হাজার ৯৫৯ কোটি বা ৪৯.৫৯ বিলিয়ন ডলার। এর পরের বছর ২০২২ সাল শেষে তা উন্নীত হবে ৫৯.৪২ বিলিয়ন ডলারে। আর ২০২৩ সাল শেষে এটি আরো বেড়ে দাঁড়াবে ৬৯.১৫ বিলিয়ন ডলারে।
বিশেষ ওই প্রকাশনায় বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ ছিল, ২০২০ সালে কভিডের মধ্যেও রিজার্ভের আকার ব্যাপক হারে বেড়েছে। এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে প্রবাসী আয় ও বিদেশী ঋণের উচ্চপ্রবাহ। আমদানিতে অর্থ পরিশোধ হ্রাস ও ধীরগতির বিপরীতে রফতানি পুনরুদ্ধারের কারণেও রিজার্ভে প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক কিসের ভিত্তিতে রিজার্ভের প্রক্ষেপণ দিয়েছিল, সেটি বোধগম্য নয় বলে জানান বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। বণিক বার্তাকে তিনি বলেন, যে গবেষণার ভিত্তিতে অর্থনীতির বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রক্ষেপণ করেছিল, সেটির পদ্ধতি সঠিক ছিল কিনা, তা নিয়েও প্রশ্ন আসতে পারে। আমার মনে হয় না, এসব গবেষণার আদৌ কোনো গুরুত্ব আছে। গত দুই বছর দেশের অর্থনীতিতে যেসব অঘটন ঘটেছে, সেগুলো কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের ভাবনারও বাইরে ছিল। অর্থনৈতিক দুর্যোগ যখন-তখন আসতে পারে। এটি সব সময় পূর্বাভাস দিয়ে হয় না। কিন্তু আমার প্রশ্ন হলো, অর্থনীতি এতটা নাজুক হলো কেন? যেকোনো দেশের অর্থনীতির দুর্যোগ মোকাবেলার নিজস্ব কিছু শক্তি থাকে। আমাদের সেসব শক্তি গেল কোথায়? তার মানে আমাদের অর্থনীতি অভিঘাত সহ্য করার উপযুক্ত হয়ে বেড়ে ওঠেনি।
বাংলাদেশ ব্যাংকের ভুল নীতিকেই রিজার্ভ ক্ষয়ের পেছনের কারণ হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এ অধ্যাপক। তিনি বলেন, গত কয়েক বছর কৃত্রিমভাবে ডলারের বিনিময় হার বেঁধে রাখা হয়েছিল। রিজার্ভ যখন শক্তিশালী ছিল, তখন বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে পারত। কিন্তু সেটি করা হয়নি। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ক্রমাগতভাবে ডলার বিক্রি করে টাকার মান ধরে রাখার চেষ্টা করছে। এভাবে চলতে থাকলে রিজার্ভের পরিস্থিতি আরো খারাপ হবে। সংকট এত বেশি বেড়েছে যে এখন এক দিকে বাঁধ দিলে অন্য দিক শুকিয়ে যাচ্ছে।
দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী, ওই সময় রিজার্ভের পরিমাণ ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়। এর পর থেকেই শুরু হয় রিজার্ভের ক্ষয়। গত দুই বছরে প্রতি মাসে গড়ে ১ বিলিয়ন ডলার করে রিজার্ভ কমেছে। ১৮ অক্টোবর আন্তর্জাতিক মানদ- অনুযায়ী (বিপিএম৬) রিজার্ভের পরিমাণ ছিল ২০.৯৫ বিলিয়ন ডলার।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।