শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ফাটা-আধপচা সবজির দাম বেড়েছে প্রায় ৩ গুণ

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, রাত ৩:১৩ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:২৫
ফাটা-আধপচা সবজির দাম বেড়েছে প্রায় ৩ গুণ
নিজস্ব প্রতিবেদক:
দফায় দফায় বেড়েই চলেছে সবজির দাম। ফলে একশ্রেণির ক্রেতা ফাটা-আধপচা সবজি কিনতে শুরু করেছিলেন।
চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি ব্যবসায়ীর কাছে পড়ে থাকা এসব সবজির দামও বেড়ে গেছে প্রায় তিন গুণ। এখন ফাটা-আধপচা সবজির দামও টাটকা সবজির প্রায় সমান।
চলতি সপ্তাহে রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও রেলওয়ে কলোনি বাজার, তেজকুনিপাড়া ফকিন্নি বাজারে ঘুরে দেখা গেছে, তাজা সবজির মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফাটা-আধপচা সবজির দাম।
এসব বাজারগুলোতে কমেছে সরবরাহ।
ব্যবসায়ীরা জানান, সাধারণত হোটেল বা মেসে এ ধরনের সবজির চাহিদা বেশি থাকে। আলু, করলা, পেঁয়াজ, কুমড়া, গাজর, শসার কিছু অংশ নষ্ট বা পচে গেলে আড়তদাররা বাজার মূল্যের এক চতুর্থাংশ দামে ছেড়ে দেন।
তারা জানান, কিছু ছোট ব্যবসায়ী সবজিগুলো কিনে খারাপ অংশটুকু কেটে ফেলে দিয়ে বিক্রি করেন।
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ফাটা-আধপচা সবজি কিনে বিক্রয় করে এমন বিক্রেতারা বলেন, আগে এসব সবজি খুঁজে খুঁজে জমিয়ে বিক্রি করতাম। এখন আড়তদারদের কাছ থেকে কিনে বিক্রি করি। কিছু দিন আগেও কিনে এনে বিক্রি করলে ১০০-১৫০ টাকা রাখতে পারতাম। এখন আরও সম্ভব হচ্ছে না।
'রোববার কিছু ভাঙা-পচা টমেটো, গাজর, কচুর লতি কিনেছিলাম। আগের মাসেও দাম ছিল ৩০০ থেকে ৪০০ টাকা। রোববার সেগুলো কিনতে হলো এক হাজার টাকায়। এখন এসব ভাঙা-পচা সবজিও খুব কম পাওয়া যাচ্ছে। ফলে দাম আরও বেড়েছে,' বলেন তারা।
তারা জানান, আগে আধপচা-ফাটা সবজি কিনতেন ১০-১২ টাকা কেজি দরে, এখন তার দাম কমপক্ষে ৪০ টাকা। যেমন, দুই মাস আগেই ভাঙা বেগুন কিনতেন ১২-১৫ টাকা কেজি দরে। এখন তার দাম কমপক্ষে ৪০ টাকা। ভাঙা মুলা কিনতেন ১২-১৫ টাকা কেজি দরে। এখন এই মুলা কিনছেন ৪০-৫০ টাকা কেজি দরে।
তারা জানায়, 'গত কয়েক দিন ধরে সবজি বিক্রি করে লাভ করতে পারছি না। কমে গেছে বিক্রিও। আমরা যেহেতু বেশি দামে কিনছি, তাই বিক্রির দামও বেশি চাইতে হচ্ছে। হোটেল-মেসের ক্রেতারা দাম শুনে সবজি কিনতে চাচ্ছে না। এগুলো এমনিতেই পচা। একদিনে বিক্রি করতে না পারলে তা আর বিক্রির অবস্থায় থাকে না। এভাবে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না।'
একটি মেসের পরিচালনাকারী বলেন, 'আগে যে নষ্ট সবজি ২০ টাকা দিয়ে কিনতাম, এখন তা ৮০ টাকার কমে কিনতে পারি না। এটা তো তাজা সবজির দামের কাছাকাছি। মেসের জন্য এখন আর এসব না দেখে কম দামি যেমন পেঁপে, কচু ও বাসি সবজি; যা পাচ্ছি তাই কিনে মেসে খাওয়াচ্ছি।'
জানতে চাইলে কারওয়ান বাজারের কাঁচামাল-আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী সুজন বলেন, 'সবজির সরবরাহ একেবারে কম। তাই দাম অনেক বেড়ে গেছে। ব্যাপারীদের অনেক বেশি দামে মাল কিনতে হচ্ছে। তাই এখানেও দাম বাড়তি।
'আমার নিজের ক্ষেত্রেও এমন হচ্ছে। আগে যেখানে প্রতিদিন আমার ব্যাপারীরা চার ট্রাক কাঁচামাল আনতে পারতো, এখন সেখানে এক থেকে দেড় ট্রাকের বেশি মাল আনতে পারছে না,' যোগ করেন তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১০ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১০ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১০ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১০ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১০ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১০ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১০ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১০ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১০ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১০ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১০ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১০ ঘণ্টা আগে