কেনাকাটায় এখনও যুদ্ধের প্রভাব পড়েনি -অর্থ উপদেষ্টা
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ইরান-ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানিসহ বিভিন্ন খাতে প্রভাব পড়ার আশঙ্কা আছে, তবে এখন পর্যন্ত সরকারি কেনাকাটায় তেমন কোনো প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আজ কিছু সার ও এলএনজি আনার প্রস্তাব পাস হয়েছে। ইরান-ইসরাইল যুদ্ধে তেলের দাম ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে। কিন্তু আমরা এখন যেগুলো অর্ডার করেছি, সেখানে প্রভাব পড়েনি।
যুদ্ধ দীর্ঘায়িত হলে এর ক্ষতি থেকে বাঁচতে বাংলাদেশ বিকল্প কী চিন্তা করছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা অবজার্ভ করছি। যুদ্ধটা যদি বেশি দিন চলে, তাহলে আমাদের ওপর প্রভাব পড়বে। আমরা বিশ্ব বাজার থেকে এলএনজি আমদানি করি অনেক বেশি। কিন্তু এই যুদ্ধ শুধু গ্যাসের দাম নয়, বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ যে হরমুজ প্রণালী দিয়ে আসে সেটাও আক্রান্ত হতে পারে। আমার মনে হয় যুদ্ধটা বেশি দিন চলবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)