কেউ দ্বীন ইসলাম অবমাননা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -ধর্ম উপদেষ্টা
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হুসাইন বলেছেন, বাংলাদেশে কেউ ইসলাম অবমাননা করলে তাদেরকে দ্রুততার সাথে আইনের আওতায় নেওয়া হবে। আপনারা কেউ দয়া করে আইন হাতে নিবেন না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাঠে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন ওলামায়ে কিরামদের নিয়ে ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
ধর্মবিষয়ক উপদেষ্টা খালেদ আরও বলেছেন, আমি আশ্বস্ত করতে পারি, বাংলাদেশে কেউ কোনভাবেই ইসলামের অবমাননা করতে পারবে না। আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশি কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই আমার কাজ করতে হয়।
তিনি আরো বলেছেন, ‘দ্বীনি অনুভূতিতে আঘাত লাগলে দেশে পুলিশ, র্যাব ও প্রশাসন আছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে সেই সুযোগ দেওয়া হবে না।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমি যদি কোনো অন্যায় দেখি, ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগতে দেখি, তাহলে দেশে পুলিশ আছে, র্যাব আছে, ডিসি আছে, ইউএনও আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমরা আছি। এই দেশে ধর্মের নামে অপব্যাখ্যা করে কেউ মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই সুযোগ আমরা দেবো না।’
ধর্ম নিয়ে কটূক্তিকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমরা বারবার আপনাদের আশ্বস্ত করছি, বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম, আল্লাহ পাক ও রাসূল উনাকে নিয়ে আজেবাজে কথা বলে। যত দ্রুত সম্ভব তাদের ধরে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আগামী দিনেও এই বাংলায় যদি কেউ বেয়াদবী বা কটূক্তি করে, তাদের আইনের আওতায় আনা হবে।’
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘৫৪ বছর পরে হাতে হাত ধরার একটা সুযোগ এসেছে। সুযোগ বারবার আসে না। এই দেশে আমরা যদি খুলাফায়ে রাশেদীনের আদলে একটা আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একে অপরের হাত ধরতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)