বাংলাদেশ পুলিশের ১৩৬ পরিদর্শককে বদলি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ১৩৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বুধবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আওলাদ হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার এই ১৩৬ কর্মকর্তাকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটনে বদলি করা হয়েছে।
বদলি হওয়া পুলিশ সদস্যদের আগামীকাল ২৯ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।