কেউ কেউ না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে -দুদু
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনও কোনও মহল, দল বুঝে না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা বুঝে হোক না বুঝে হোক নির্বাচন চায় না। কারণ শেখ হাসিনা চায় না দেশে নির্বাচন হোক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, কেউ কেউ বলে এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় বসার জন্য আমরা আন্দোলন করিনি। কিন্তু স্বৈরতন্ত্র বিদায় করে গণতন্ত্র আনা হলো একটা নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসবে। জনগণ যাদের চায় তারাই ক্ষমতায় আসবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।