ধর্মানুভূতিতে আঘাত করলে কঠোর ব্যবস্থা নেবে রাষ্ট্র -ধর্ম উপদেষ্টা
কক্সবাজার সংবাদদাতা:
কেউ যদি কোনো ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে, তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কক্সবাজার শহরের একটি মন্দিরে এক আলোচনা সভায় সে এ কথা বলে।
ধর্ম উপদেষ্টা বলে, সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসা- এই মূল্যবোধগুলো সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সব ধর্মের মানুষের আছে, তাই উন্নয়নের জন্য সবার সম্মিলিত অবদান প্রয়োজন।
এর আগে উপদেষ্টা মন্দিরে পৌঁছালে তাকে উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ফুল ছিটিয়ে অভ্যর্থনা করা হয়!!!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।