কৃতদাসের মত ভারতীয়দের শিকলে বেঁধে পাঠিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন অবৈধ অভিবাসীকে। গত বৃহস্পতিবার তাদের নিয়ে অমৃতসর বিমান বন্দরে নামে মার্কিন সামরিক বাহিনীর সি-১৭ বিমান।
নির্বাসিত ভারতীয় নাগরিকরা অভিযোগ করেছে, তাদের পুরো যাত্রা জুড়ে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছে।
এ নিয়ে ভারতের সংসদে তুমুল হইচই পড়েছে। সংসদের বিরোধীরা বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য, আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে। তাদের অপমান করা হয়েছে।
বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে দেশটির বর্তমান সরকার।
এ বিষয়ে একজন কংগ্রেস সংসদ সদস্য বলেছে, “এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। আমেরিকা এমনভাবে ভারতীয়দের ডিপোর্ট করছে, দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক; যা মেনে নেওয়া যায় না।”
এরপর সংসদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছে, “যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর (এসওপি) আছে। ২০১২ সাল থেকে তা চালু আছে। সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে।”
জয়শঙ্কর আরও বলেছে, “অবৈধ নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। ২০০৯ থেকে গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।”
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা ভারতে ফেরত পাঠানোর জন্য ১৮ হাজার অবৈধ ভারতীয়ের একটি তালিকা প্রস্তুত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)