বিশ্ব বাজারে কমেছে খাদ্যপণ্যের দাম
আল ইহসান ডেস্ক:
বিশ্বে জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। চিনি ও ভেজিট্যাবল তেলের দাম কমায় এমন চিত্র সামনে এসেছে। গত জুমুয়াবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।
জানুয়ারিতে এএফও খাদ্যসূচক দাড়াঁয় ১২৪ দশমিক ৯ পয়েন্টে। যা ডিসেম্বরে ছিল ১২৭ পয়েন্টে। তবে খাদ্যের দাম মাসিকভিত্তিতে কমলেও বার্ষিকভিত্তিতে ৬ দশমিক ২ শতাংশ বেশি। তাছাড়া খাদ্যপণ্যের দাম ২০২২ সালের মার্চে বেড়ে যে সর্বোচ্চ হয়েছিল তার চেয়ে এখন ২২ শতাংশ কম রয়েছে।
সূচকে দেখা গেছে, জানুয়ারিতে চিনির দাম কমেছে ৬ দশমিক ৮ শতাংশ ও আগের বছরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ। মূলত সরবরাহ সংকট কেটে যাওয়ায় চিনির দাম কমেছে। তাছাড়া গত মাসে ভেজিট্যাবল তেলের দাম কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। তবে বছরভিত্তিতে পণ্যটির মূল্য ২৪ দশমিক ৯ শতাংশ বেশি রয়েছে।
এদিকে গত জুমুয়াবার (৭ ফেব্রুয়ারি) তেলের দাম কিছুটা বেড়েছে। তবে টানা তিন সপ্তাহের মতো পতনের দিকে রয়েছে তেলের দাম। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব বাজার অস্থিতিশীল রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা এক শতাংশ বেড়ে ৭৫ ডলারে দাঁড়িয়েছে। তবে এই সপ্তাহের ভিত্তিতে ২ দশমিক ৩ শতাংশ পতনের দিকে রয়েছে। সূত্র: রয়টার্স
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।