কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
আল ইহসান ডেস্ক:
ইরানে হামলার জন্য কুয়েতের ভূখ- ব্যবহার করা হলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা। গোষ্ঠীটি জানিয়েছে, প্রয়োজনে তারা কুয়েত-ইরাক সীমান্ত ভেঙে ফেলবে।
গত মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, কুয়েতের ভূখ- ব্যবহার করে ইরানে হামলা কিংবা সিরিয়ার ভূখ- ব্যবহার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু বানানো হলে তা আঞ্চলিক সীমান্ত লঙ্ঘনের শামিল হবে। বিবৃতিতে বলা হয়, ‘সে ক্ষেত্রে ইরাকি প্রতিরোধ শক্তি একইভাবে সীমান্ত ভেঙে দিয়ে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।... চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক মাসেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর এমন হুঁশিয়ারি দিলো গোষ্ঠীটি। একই সঙ্গে গোষ্ঠীটি ইরাক ও লেবাননের ভেতরে থাকা ইরানবিরোধী গোষ্ঠীগুলোর ওপরও তাদের আক্রমণ জোরদার করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।