জ্বালানি সংকটে সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষকরা
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
তীব্র জ্বালানি সংকটের কারণে মারাত্মক বিপাকে পড়েছেন কৃষকরা। ডিজেল ও পেট্রোলের সরবরাহে বিঘœ ঘটায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা চলতি বোরো মৌসুমে ফসল উৎপাদন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সেচ পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় অনেকেই জমিতে পানি দিতে পারছেন না। এতে বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন সবজি চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কৃষক ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
সদর উপজেলার কৃষক জামাল উদ্দিন বলেন, পেট্রোলচালিত মেশিনের জন্য কাগজপত্র নিয়ে এসেও পাম্পে তেল পাচ্ছি না। এখন বোরো ক্ষেতে পানি দেওয়ার সময় কিন্তু তেলের অভাবে তা সম্ভব হচ্ছে না।
বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক জয়নাল অভিযোগ করেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল মেলে না। তার দাবি, প্রভাবশালী ব্যক্তি ও মোটরসাইকেল চালকেরা আগে তেল নিয়ে যাওয়ায় সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছেন।
আরেক কৃষক মহসিন আলী জানান, সকাল থেকে অপেক্ষা করে মাত্র ২০০ টাকার তেল পেয়েছেন, যা দিয়ে এক বিঘা জমিতেও সেচ দেওয়া সম্ভব নয়। সরকার বলছে তেলের সংকট নেই, তাহলে আমরা পাচ্ছি না কেন বলে প্রশ্ন তোলেন তিনি।
এদিকে, কিছু অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে জ্বালানি মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে কৃষি উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ঠাকুরগাঁওয়ে প্রায় ১ লাখ ৫১ হাজার ৬৯৩ হেক্টর আবাদযোগ্য জমির মধ্যে প্রায় ১ লাখ ৪৬ হাজার হেক্টরে সেচের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রায় ৮৬ হাজার হেক্টর জমিতে বিদ্যুৎচালিত এবং ৬০ হাজার হেক্টরে ডিজেলচালিত সেচ ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২ হাজার ৩০০ হেক্টর জমিতে।
তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে এখনো কৃষিতে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তার দাবি, পেট্রোলচালিত সেচ পাম্পের সংখ্যা খুবই কম এবং এগুলো দিয়ে সীমিত পরিমাণ জমিতে সেচ দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, ফিলিং স্টেশনগুলোতে যারা ভিড় করছেন, তাদের অনেকেই সেচ পাম্পের অজুহাতে জেনারেটরের জন্য জ্বালানি নিচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)