কুয়েটে সংঘর্ষের ঘটনায় শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
কুয়েটে সংঘর্ষের ঘটনায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ক্যাম্পাসের দুর্বার বাংলা প্রাঙ্গণে আয়োজন করা হয় এ কর্মসূচি।
কুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে বুধবার রাতে খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় চার থেকে ৫ পাঁচশ’ জনকে আসামি করা হয়েছে।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় অর্ধ শতাধিক আহত হন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।