বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে বরসহ দুজন নিহত
বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
গত বুধবার রাত ৭টার দিকে উপজেলার নূরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে আগামী জুমুয়াবার শাহ আলম নামে একজনের বিয়ে হওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে দুই বন্ধু বিয়ের বাজার করতে হবিগঞ্জ শহরে যান। কেনাকাটা শেষে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের নূরপুর এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুয়েম মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।