কুরবানি ঈদে কতদিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা?
এবার ঈদুল আজহার সম্ভাব্য ছুটি ১৬-১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন জুমুয়া ও শনিবার। সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা ছুটি পেতে পারেন কমপক্ষে পাঁচ দিন।
এদিকে, মঙ্গলবার (২৮ মে) রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারো ঈদের অগ্রিম টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।
উল্লেখ্য, গত বছরের ঈদুল আজহাতেও পাঁচ দিনের ছুটি পেয়েছিলেন কর্মজীবীরা। প্রতিবার ঈদের আগে ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন সরকারি চাকরিজীবীরা। এবারো সেই আবেদন করলে এবং তা কার্যকর হলে বাড়তে পারে ছুটির দিন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।