মোটরসাইকেল-ফ্রিজ-এসি-মোবাইল ফোন:
এনবিআরের দাবি পঁচানব্বই থেকে ৬৫ শতাংশ এখন দেশেই উৎপাদন হয়
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ মে, ২০২৪ খ্রি:, ১৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজধানীর লেকশোর হোটেলে চলতি মাসে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এনবিআরের পক্ষ থেকে দেয়া এক উপস্থাপনায় দাবি করা হয়, মোটরসাইকেল, রেফ্রিজারেটর বা ফ্রিজার, এয়ারকন্ডিশনার ও মোবাইল ফোনের মতো উৎপাদনমুখী শিল্পে নীতিগত ধারাবাহিক সহায়তা নিশ্চিত করার ফলে এসব পণ্যের বাজার এখন দেশীয় উৎপাদনকারীদের দখলে। স্থানীয় পর্যায়ে উৎপাদনকারী দেশী-বিদেশী ব্র্যান্ডের দখলে মোটরসাইকেল বাজারের ৯৫ শতাংশ। ফ্রিজের বাজারে এ হার ৯০ শতাংশ। এছাড়া এসি ও মোবাইল ফোনের বাজারের যথাক্রমে ৮৫ ও ৬৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদনকারীদের দখলে।
এসব পণ্য উৎপাদনকারী কোম্পানির শীর্ষ কর্মকর্তারা বলছেন, বর্তমানে মান বিবেচনায় দেশে তৈরি ইলেকট্রনিক পণ্য ও বিদেশে তৈরি পণ্যের মধ্যে কোনো ফারাক নেই। কোনো কোনো ক্ষেত্রে মানের দিক থেকে দেশে উৎপাদিত পণ্য বিদেশী পণ্যের চেয়ে এগিয়ে। এসব পণ্য উৎপাদনে সরকারের দেয়া নীতিসহায়তাগুলো আরো দীর্ঘমেয়াদি হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো উৎপাদন সক্ষমতাকে আরো টেকসই করে স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি রফতানি বাজারও সম্প্রসারণ করতে পারবে।
এ মুহূর্তে পর্যায়ক্রমে মূল্য সংযোজন বাড়ানোর মাধ্যমে এসব শিল্পকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে হাফিজুর রহমান আরো বলেন, ‘গত পাঁচ-ছয় বছরে বাড়েনি। এখন নতুন দিকনির্দেশনার মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যালু অ্যাডিশন আরো বাড়ানোর দিকে যেতে হবে। বিশেষ করে অটোমোবাইল খাতে দেশে উৎপাদিত পণ্যে ভ্যালু অ্যাডিশন বাড়ানোর জন্য নীতি বা দিকনির্দেশনার প্রয়োজন।’
বাংলাদেশে ফ্রিজ ও এয়ারকন্ডিশনারকে (এসি) উৎপাদনে অন্যতম শীর্ষ কোম্পানি ওয়ালটন। প্রতিষ্ঠানটির এএমডি এসএম শোয়েব হোসেন বলেন, ‘সরকারের নীতিগত সুযোগ-সুবিধা কাজে লাগিয়েই দেশী শিল্প উন্নয়ন অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় এখন ফ্রিজ ও এসির মতো পণ্যগুলো উৎপাদন সক্ষমতা বহুগুণ বেড়েছে। এসব পণ্যের মূল্য সংযোজন ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ হয়। ক্ষেত্রবিশেষে ৫০ শতাংশের বেশিও হয়। সরকারই বলে দিয়েছে যে স্থানীয় পর্যায়ে ম্যানুফ্যাকচারড বলতে গেলে ন্যূনতম ৩০ শতাংশ মূল্য সংযোজন হতে হবে। এটাই সবাই অনুসরণ করছে। এসব কারণে সরকার, দেশ ও জনগণ উপকৃত হচ্ছে। সরকারের এসব সুবিধা অব্যাহত রাখাসহ ক্রমে আরো বাড়াতে হবে। যাতে স্থানীয় শিল্প উৎপাদন সক্ষমতা আরো বাড়ে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












