কুরবানির হাট কাঁপাবে ৪০ মণ ওজনের সম্রাট
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাট কাঁপাবে ৪০ মণ ওজনের ষাঁড় ‘সম্রাট’। বাড়ির ভিতরে বেড়ে উঠেছে বিশাল দেহের এ ষাঁড়টি। এটি দেখার জন্য প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসেন ওই বাড়িতে।
ষাঁড়টি বিক্রি করা হলে বাড়ির পাকা দেয়াল ভেঙে বের করে আনতে হবে। দরজা দিয়ে তাকে বের করা সম্ভব হবে না। জন্মের পর থেকে বাড়ির ভিতর গোয়ালঘরেই বড় হচ্ছে সাদার মধ্যে ছিটেফোঁটা কালো রঙের ষাঁড়টি। চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের ডাঙ্গাপাড়ার আনিসুল হকের বাড়িতে এটি বড় হচ্ছে। বয়স চার বছর আট মাস। দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা সাড়ে ৭ ফুট। দাম নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা। গত বছর দাম বলা হয়েছিল সাড়ে ৯ লাখ। তখন ওজন ছিল ৩২ মণ। দাম প্রত্যাশিত না হওয়ায় গতবার বিক্রি করা হয়নি। তবে এ অঞ্চলে এটিই সবচেয়ে বড় গরু দাবি করছেন খামারিরা। এ খামারির আরও কয়েকটি গরু ছিল। খরচ কমানোর জন্য ওগুলো বিক্রি করে দিয়েছেন।
মালিক আনিসুল হক জানান, বাড়িতে থাকা এক গাভি থেকে ষাঁড়টির জন্ম। জন্মের পর থেকেই দেশি পদ্ধতিতে প্রাকৃতিক খাদ্য খাইয়ে লালনপালন করা হয়। খড়, ঘাস, ছোলা, মসুর ডাল ও ভুসি, ভুট্টার আটা, চোপড়, খুদের ভাত, খইল, ধানের গুঁড়া, চিটাগুড় ইত্যাদি খাওয়ানো হয়। খাদ্যের তালিকায় খরচ হয় ৮০০-৯০০ টাকা। তিনি বলেন, থাকার স্থানে ২৪ ঘণ্টায় দুটি ইলেকট্রিক ফ্যান দেওয়া রয়েছে। প্রতিদিন তিন-চার বার গোসল করাতে হয়। যেদিন বিদ্যুৎ থাকে না সেদিন ঘন ঘন গোসল করাতে হয়। বর্তমানে ওজন প্রায় ৪০ মণ। গরুটির মালিক বলেন, ‘এবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। মনমতো দাম না হওয়ায় অপেক্ষা করছি।’ তার দাবি, এ পর্যন্ত লালনপালন করতে ৮-৯ লাখ টাকা খরচ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)