চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা, পশু আনা–নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য চামড়া সংরক্ষণে এতিমখানা, লিল্লাহবোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ দেবে সরকার।
কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, অনেক সময় লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যায়, তাই তাড়াহুড়া করে কম মূল্যে চামড়া বিক্রি করে দেয়। তাই সঠিকভাবে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। সরকার এতিমের হক নিশ্চিত করতে চায়। আজ বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণ করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।