কুরবানির বর্জ্য অপসারণে মাঠে থাকবে ১০ হাজার কর্মী
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আসন্ন ঈদুল আযহায় স্বল্প সময়ের মধ্যে কুরবানির বর্জ্য অপসারণের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দ্রুততম সময়ের মধ্যে কুরবানির বর্জ্য অপসারণে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করবে।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে এই বিষয়ে সভা করেছে সংস্থাটি। সভা সূত্রে জানা গেছে, এবার কুরবানির বর্জ্য অপসরণে প্রায় ১০ হাজার কর্মী কাজ করবে। এর মধ্যে ডিএনসিসির ২৮টি ওয়ার্ডে নিজস্ব ২ হাজার ১১৭ জন কাজ করবেন। অন্যদিকে ২৬টি ওয়ার্ডে বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগে ২ হাজার ৯০০ জন থাকবেন। পাশাপাশি ৩৬টি ওয়ার্ডে পিডাব্লিউসিএসপির কর্মী কাজ করবেন ৪ হাজার ৫০০ জন। এছাড়া স্পেশাল ক্লিনার থাকবে ১৫০ জন।
অন্যদিকে ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহ কাজে ভাড়ায় নিয়োজিত পিকআপের কর্মী থাকবে ৩২৪ জন। নিজস্ব যন্ত্রপাতির পাশাপাশি ড্রাম্প ট্রাক, খোলা ট্রাক ১৫০টি, ভারী যন্ত্রপাতি ৪৭টি ও ১০টি পানির গাড়ি থাকবে।
এসব কাজে ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহ কাজে ভাড়ায় নিয়োজিত পিকআপ ১ম দিন থাকবে ১০৮টি ও ২য় দিন ৫৪টি। সব মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মী থাকবে কুরবানির বর্জ্য অপসারণের কাজে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছেন, কুরবানির পশু, জবাইয়ের স্থান ও প্রশিক্ষণের জন্য গোশত ব্যবসায়ী চিহ্নিতকরণে সংশ্লিষ্ট কাউন্সিলদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ট্রাক, পে-লোডার, ডাম্পার, পানির গাড়ীসহ অন্যান্য যন্ত্রপাতি ও সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের ব্যবহারের জন্য জিপগাড়ি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আশা করা যায়, অন্যান্য বারের মত এবারও দ্রুততম সময়ের মধ্যে কুরবানির বর্জ্য পরিচ্ছন্ন করতে পারবে ডিএনসিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












