পদ্মায় ২০ কি.মি. সাঁতরালেন ২৭ সাঁতারু
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীতে ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় বেঙ্গল ডলফিনস নামের একটি সংগঠন এ আয়োজন করে।
গতকাল জুমুয়াবার (২৬ মে) সকাল ৮টায় জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে নগরীর টি-বাঁধ এলাকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সারাদেশ থেকে নাম নিবন্ধন করেছিলেন ৩০ জন। তবে ২৭ জন সাঁতারু অ,শ নেন। তারা সকাল ৯টায় রাজশাহী নগরীর টি-বাঁধের নিচ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এরপর ২০ কিলোমিটার সাঁতরিয়ে দুপুরে জেলার চারঘাট উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছান।
আয়োজকরা বলেন, প্রতিবছর দেশে বহু মানুষ ও শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। এই মৃত্যুহার কমাতে সকলকে সাঁতার শেখার আহবান জানাতে ও জনসচেতনতা তৈরি করতেই এ আয়োজন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।