কুকুরের কামড়ে হতে পারে পানাতঙ্ক, তাৎক্ষণিক কি করবেন?
কুকুরের আঁচড়-কামড়ে পানাতঙ্কের আশঙ্কা থাকে শতভাগ। কোনোভাবে কুকুরের আক্রমণে রক্তপাত হলে সঙ্গে সঙ্গে সাধারণ কয়েকটি কাজ করতে পারলে এই আতঙ্ক কমে যায় অনেকটাই। তবে সে ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ভয় না পাওয়াটাই প্রথম ও প্রধান শর্ত। পরবর্তীতে কি করবেন; জেনে নিন-
প্রথমেই ক্ষতস্থান ভালো করে পরিষ্কার করতে হবে।
টিউবওয়েল বা পানির ট্যাপ থেকে সরাসরি ক্ষতের ওপর পানি ঢালুন। অ্যান্টিসেপ্টিক দিন। চুন-হলুদ দিতে পারেন। ক্ষতস্থান ঠিক পদ্ধতিতে পরিষ্কার করা হলে পানাতঙ্কের সম্ভাবনা ৯০ শতাংশ কমে যাবে।
যদি ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তপাত হতে থাকে, তাহলে পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটা বেঁধে রাখুন। ভুলেও শক্ত করে বাঁধবেন না। সামান্য কামড়েও পানাতঙ্ক হতে পারে। তাই প্রাথমিক চিকিৎসার পরই চিকিৎসকের কাছে যান।
নিয়ম নেমে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। যে কুকুরটি কামড় বা আঁচড় দিয়েছে, সেটিকে নজরে রাখুন পরবর্তী ১০ দিন। একইভাবে নিজের জ্বর বা অন্য কোনো শারীরিক সমস্যা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানান।
পানাতঙ্কের উপসর্গ:
জ্বর ও দুর্বলতা
হাতে-পায়ে ঝিঁঝিঁ, চুলকানি
অকারণে উত্তেজিত হয়ে পড়া, দুশ্চিন্তা
পানি খেতে ভয়
পেশিতে টান
আরও পড়ুন
সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।