ব্ল্যাক হোল সবসময় নক্ষত্র ভেঙে তৈরি হয় না, বলছে নতুন গবেষণা
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
বিজ্ঞানীরা মহাবিশ্বে দুইটি ব্ল্যাক হোলের (অতল মহাজাগতিক বস্তু) সবচেয়ে বড় সংঘর্ষ শনাক্ত করেছে। এটি শনাক্ত করা হয় গ্র্যাভিটেশনাল ওয়েভ (মহাশূন্যে সৃষ্ট তরঙ্গ) ডিটেক্টরের মাধ্যমে।
এই সংঘর্ষ ঘটে ২০২৩ সালের ২৩ নভেম্বর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও লুইজিয়ানায় স্থাপিত লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি (লিগো) নামের দুটি যন্ত্র একসঙ্গে এটি শনাক্ত করে। এ সময় মাত্র ০.১ সেকেন্ড স্থায়ী তরঙ্গ শনাক্ত হয়, যার নাম দেওয়া হয়েছে এড২৩১১২৩।
সংঘর্ষে যুক্ত দুটি ব্ল্যাক হোলের ভর ছিলো যথাক্রমে সূর্যের ভরের ১০০ ও ১৪০ গুণ। সংঘর্ষের পর এগুলো মিলে নতুন এক ব্ল্যাক হোল তৈরি করে, যার ভর সূর্যের ভরের ২৬৫ গুণেরও বেশি। এটি এর আগে শনাক্ত হওয়া সবচেয়ে বড় সংঘর্ষ এড১৯০৫২১-এর দ্বিগুণের কাছাকাছি।
বিজ্ঞানীরা বলছে, এত বড় ব্ল্যাক হোল সাধারণত মৃত নক্ষত্র থেকে তৈরি হয় না। বরং একাধিক ব্ল্যাক হোলের পরপর সংঘর্ষে (successive mergers) এ ধরনের বৃহৎ ব্ল্যাক হোল তৈরি হতে পারে।
এই ঘটনা পৃথিবী বা মিল্কিওয়ে গ্যালাক্সিতে কোনো প্রভাব ফেলবে না। কারণ এটি ঘটেছে পৃথিবী থেকে কয়েক মিলিয়ন থেকে ১০ বিলিয়ন আলোকবর্ষ দূরে।
বিজ্ঞানীরা মনে করছে, এই আবিষ্কার ব্ল্যাক হোল গঠনের নতুন ধারণা দেবে এবং ভবিষ্যতের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












