কীটনাশক ব্যবহারে অসচেতনতায় কমতে পারে প্রজনন ক্ষমতা
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৮ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
কীটনাশক ব্যবহারে অসচেতনতা এবং দীর্ঘমেয়াদী প্রভাবে ক্যান্সার, পুরুষদের প্রজনন ক্ষমতা হ্রাস, নারীদের অকাল গর্ভপাতসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষেত-খামার পরিদর্শন করে দেখা যায়, জমিতে কীটনাশক প্রয়োগের সময় কৃষকদের কেউই হাতে গ্লাভস ও স্বাস্থ্য সুরক্ষা পোশাক পরিধান করছেন না। প্রাথমিক অবস্থায় বড় ধরনের প্রভাব দেখা না গেলেও ধীরে ধীরে স্নায়ু, শ্বাসকষ্ট, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
এ বিষয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নূরুদ্দিন জানান, কীটনাশকের গ্যাস বা বাষ্প শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে ফুসফুসে সমস্যা, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি সৃষ্টি করতে পারে। কীটনাশক ত্বকে লাগলে এলার্জি, চুলকানি, ফুসকুড়ি, এমনকি চর্মরোগও হতে পারে। চোখে গেলে জ্বালাপোড়া, লাল হয়ে যাওয়া, এমনকি চোখের দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। মাথা ঘোরা, দুর্বলতা, স্মৃতিভ্রমও হতে পারে।
এছাড়া দীর্ঘমেয়াদী কীটনাশক ব্যবহারে প্রভাবে ক্যান্সার, পুরুষদের প্রজনন ক্ষমতা হ্রাসসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। ঘটতে পারে নারীদের অকাল গর্ভপাত।
ডা. নূরুদ্দিন বলেন, কিছুদিন আগে আমার হাসপাতালে একজন রোগী আসে। তিনি একজন প্রান্তিক কৃষক। আগের দিন সকালে জমিতে কীটনাশক ছিটিয়েছেন স্বাস্থ্যবিধি না মেনে। দুপুরে দিকে অসুস্থ হয়ে যান, পরের দিন হাসপাতালে আসার পর মৃত্যু হয়। পরীক্ষা করে দেখা যায় তিনি স্ট্রোক করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












