কাস্টমার সার্ভিস টিপস (২)
, ২৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আশির, ১৩৯১ শামসী সন , ০৭ মার্চ, ২০২৪ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
১) বলা যাবে না : আমি জানি না।
বলতে হবে আমি চেষ্টা করে দেখছি বা জেনে দিচ্ছি আপনার জন্য।
২) বলা যাবে না : আমি এটা করতে পারবো না।
বলতে হবে আমি যেভাবেই হোক আপনার জন্য চেষ্টা করবো একটু সময় বা সুযোগ দিন।
৩) বলা যাবে না : রাগ করছেন কেন?
বলতে হবে আমি দুঃখিত আপনাকে কষ্ট দেবার জন্য।
৪) বলা যাবে না : আমি কি আপনাকে একটা সত্যি কথা বলবো? (তার মানে অন্যকে আপনি মিথ্যা বলেন)
বলতে হবে আমরা কথায় কাজে স্বচ্ছ থাকার চেষ্টা করি। তারপরেও ভুল হলে দুঃখিত।
৫) বলা যাবে না : না পারছিনা।
বলতে হবে : আমি আসলে যা করতে পারি তা হচ্ছে।
৬) বলা যাবে না : না আমি জানিনা।
বলতে হবে : আমি খুজে দেখছি।
৭) বলা যাবেনা : এটা আমার কাজ না।
বলতে হবে : দেখি আপনার জন্য সঠিক মানুষটি খুজে পাই কিনা যিনি আপনাকে সাহায্য করতে পারেন।
৮) বলা যাবে না : এটা আমার বিভাগ না।
বলতে হবে : আমি অন্য বিভাগের সাথে যোগাযোগ করে জানাচ্ছি।
৯) বলা যাবে না : শান্ত হোন।
বলতে হবে : আমি দুঃখিত।
১০) বলা যাবে না : আমি এখন ব্যস্ত পরে আসেন।
বলতে হবে : আমি কিছু সময়ের মধ্যেই আপনার সাথে আসছি বা কল দিচ্ছি।
১১) বলা যাবে না : আমাকে পরে ফোন দেন।
বলতে হবে : আমি আপনাকে পরে কল দিচ্ছি নম্বরটা পেতে পারি প্লীজ?
১২) বলা যাবে না : এটা আমার দোষ না, যে করেছে তাকে বলেন।
বলতে হবে : দেখি আমরা কি করতে পারি আপনার জন্য।
১৩) বলা যাবে না : আমার সুপারভাইজারের সাথে কথা বলেন।
বলতে হবে : আমরাই সুপারভাইজারের সাথে কথা বলে জানাচ্ছি।
১৪) বলা যাবে না : এটা আপনাকে কখন দিতে হবে?
বলতে হবে : আমি আমার আপ্রাণ কোশেশ করে সময় মত দেয়ার চেষ্টা করবো।
১৫) বলা যাবে না : আপনি ঠিক, আসলেই এটা খুব খারাপ।
বলতে হবে : আমি আপনার হতাশা বুঝতে পারছি।
১৬) বলা যাবে না : আপনি বুঝতে পারছেন না।
বলতে হবে : দুঃখিত আমি আপনাকে বোঝাতে পারছিনা।
১৭) বলা যাবে না : আপনি আমার পয়েন্ট টা বুঝতে পারছেন না।
বলতে হবে : আমার পয়েন্ট টা আরেকটু পরিষ্কার করা উচিত।
১৮) বলা যাবে না : একটু অপেক্ষা করুন
বলতে হবে : আপনাকে দেরী করিয়ে দেবার জন্য দুঃখিত।
১৯) বলা যাবে না : আপনার সমস্যা কি?
বলতে হবে : আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
২০) বলা যাবে না : আমি কখনোই বলিনি
বলতে হবে : দুঃখিত আমি আসলে বোঝাতে ভুল করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












