কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালিয়েছে কাশ্মীরী স্বাধীনতাকামীরা। গত বুধবার বিকেলে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এ হামলা হয়। পরে পাল্টা জবাব দেয় সেনা সদস্যরা।
গত বুধবার বিকেলে সেনাবাহিনীর টহলরত গাড়ি জম্মুর রাজৌরি জেলায় সুন্দেরবানি এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় একদল স্বাধীনতাকামীরা গাড়িতে গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।
মূলত গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরে একের পর এক সশস্ত্র হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার মৃত্যুর জেরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কয়েক শত নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এদিকে, কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের সোপোরের জালোরা গুজ্জরপতি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের গুলির লড়াইয়ে এক সেনার মৃত্যু হয়। সম্প্রতি গুলমার্গেও সেনা সদস্যদের গাড়িতে হামলা হয়। এতে দু’জন সেনা এবং বাহিনীর দুই মালবাহকের মৃত্যু হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)