৭৯ ভাষায় ১২ লাখ পবিত্র কুরআন শরীফ বিশ্বজুড়ে বিতরণ করবে সৌদি আরব
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বব্যাপী ১২ লাখ পবিত্র কুরআন শরীফ বিতরণ করবে সৌদি আরব। কুরআন শরীফ বিতরণের বিষয়টির অনুমোদন দিয়েছে ক্রাউন প্রিন্স বিন সালমান। ৭৯টি ভাষায় অনুবাদকৃত এসব কুরআন শরীফ ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র, একইসঙ্গে সৌদির বিদেশি দূতাবাসগুলোতে পাঠানো হবে।
সংবাদমাধ্যম আরব নিউজ গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে, প্রিন্স সালমানের কুরআন শরীফ উপহার দেওয়ার প্রোগ্রামের অংশ এটি। বিতরণের পুরো বিষয়টি কার্যকর করবে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। যেগুলো পাঠানো হবে মোট ৪৫টি দেশে।
সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-আশেখ প্রিন্স সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রিন্স সালমান বিশ্বের সব মুসলিমদের প্রতি দায়িত্ব পালন অব্যাহত রাখায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি জানিয়েছেন, এই কুরআন শরীফগুলো বিশ্বের সবচেয়ে উন্নত কাগজে নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে। বিশেষ করে রমাদ্বান শরীফ মাসে এই কুরআন শরীফগুলো বিভিন্ন দেশের মুসলিমদের হাতে তুলে দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
কুরআন শরীফগুলো নির্দিষ্ট ৪৫টি দেশে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। পুরো রোযাজুড়ে সময় অনুযায়ী সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে এগুলো পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র: আরব নিউজ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)