কালো রঙের পলিথিনে ঢেকে ভেতরে চলছে পাহাড় কাটা
লোহাগাড়া সদর থেকে ১০ কিলোমিটার দূরে চুনতি অভয়ারণ্য। এর পাশ ঘেঁষে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে তুলাতলি এলাকার অবস্থান। মহাসড়ক থেকে বনের তুলাতলি পাহাড়ে দেখা মেলবে পাহাড় কাটার দৃশ্য।
সরেজমিনে দেখা গেছে, সবুজ ধানক্ষেতের পাশে উঁচু পাহাড়। পাহাড়ের একটি অংশকে আড়াল করা হয়েছে কালো রঙের পলিথিন টানিয়ে। পলিথিন ঘিরে কোদাল দিয়ে পাহাড় কাটছেন শ্রমিকরা। পলিথিনে ঢাকা পাহাড়ের কাছে যেতেই শ্রমিকদের কথাবার্তা ও মাটি কাটার শব্দ শোনা গেল। পলিথিনের পর্দা সরিয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল, আটজন শ্রমিক পাহাড়ের মাটি কাটছেন।
আবুল কাশেম নামের এক শ্রমিক বলেন, ৩ দিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে তারা পাহাড় কাটছেন। এ কাজে তাদের নিযুক্ত করেছেন বুলু বড়ুয়া (৫০) নামের এক নারী। তার নিজের ঘরটিও বনের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। এখন তিনি নিজের এক আত্মীয়ের জন্য ঘর তৈরি করতে ওই পাহাড় কাটছেন বলে জানা গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।