সরকারের পতন হবে না -কৃষিমন্ত্রী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, যে কোনো আঘাতের বিরুদ্ধে অতীতে যেভাবে মোকাবেলা করেছি আগামীতেও তাই করবো। সরকারের পতন হবে না।
জুমুয়াবার মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজত শাপলা চত্বরে সমাবেশ করেছিল। আমি তখন খাদ্য ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলাম। খুব কাছে থেকে দেখেছি। অনেক অনুরোধ করেছিলাম আপনারা এই সমাবেশ শেষ করেন। সেদিন সন্ধ্যাবেলায় সরকারে কাছে খবর এলো, তারা সমাবেশ থেকে উঠে যাবে না। ওই রাতের মধ্যে গণভবন, সচিবালয় ঘেরাও করে তারা সরকারের পতন ঘটাবে। রাত ৮টার দিকে খালেদা জিয়া বিবৃতি দিয়েছিল, বিএনপির নেতা-কর্মীরা হেফাজতের পাশে দাড়াও। স্বৈরাচার এরশাদ ফ্রিজের ঠা-া পানি ও খাবার নিয়ে হেফাজতের পাশে দাঁড়ালেন। সারা দেশ আতঙ্কগ্রস্ত রাত পার হবে কিনা, তারা গণভবন, সচিবালয় ঘেরাও করবে কিনা। হেফাজতের কে প্রধানমন্ত্রী হবেন? নাকি বিএনপির কাছে দিবে ক্ষমতা? এমনই ছিলো সেদিনের পরিস্থিতি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দূরদর্শিতা দিয়ে কৌশল নির্ধারণ করেছিলেন। সেদিন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা খিলগাঁও, রামপুরা দিয়ে শাপলা চত্বরের চতুর্দিকে ভ্যানগার্ডের মতো দাঁড়িয়ে ছিলো এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করবে বলে। সারা জাতি টেলিভিশনের দিকে তাকিয়ে ছিলো কী হবে এই আতঙ্ক নিয়ে। রাত তিনটার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়েছিল।
মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আপনাদের জন্যই ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়েছিল। এখন তারা বিক্ষোভ মিছিল করে বলছে, এটি নাকি মহড়া। অক্টোবরে চূড়ান্ত আঘাত হানবে। আমরাও শপথ নিচ্ছি অতীতে যেভাবে মোকাবেলা করেছি আগামীদিনেও যে কোনো আঘাত সেভাবেই মোকাবেলা করবো।
তিনি আরও বলেন, কিছু কিছু সুশীল সমাজের প্রতিনিধি, লবিস্ট বিএনপি জামায়াতের টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দেয়। অধিকারের আদিলুর রহমান টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে মানুষের অধিকারের কথা বলে। বিদেশিদেরকে বিভ্রান্ত করে। ইউরোপীয় ইউনিয়ন বিএনপির ভাষায় আবারও একটি রেজুলেশন নিয়েছে। আমি তাদেরকে আহ্ববান জানাই আপনারা বাংলাদেশে টিম পাঠান।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।