কালোটাকা সাদা করার সুযোগে নতুন করদাতা কমবে -আবদুল মজিদ
কালোটাকা সাদা করার সুযোগ দেয়া হলে সাধারণ মানুষ নতুন করে কর দিতে চাইবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আবদুল মজিদ বলেন, ‘দেশের কর আইনের চোখ টেরা; তাকায় একদিকে, দেখে আরেক দিক। তবে রাজস্ব আদায় প্রত্যক্ষ করমুখী হলে আয় বৈষম্য কমবে।’
কালোটাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে ১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেয়া হতে পারে। তবে কালোটাকা সাদা করার সুযোগ থাকলে সাধারণ মানুষ নতুন করে করদাতা হতে চাইবে না।’
আর দুর্নীতি ব্যবসা সহজীকরণের পথে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে আইবিএফবি জানিয়েছে, আগামী অর্থবছরের জন্য উত্থাপিত বাজেটে শিল্প-বিনিয়োগবান্ধব কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।