তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১২ জুন, ২০২৪ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বিধিনিষেধ ও শাস্তির বিধান থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয় রেস্তোরাঁ ও হোটেলে প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছে বিএটি।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে দেশের বড় শহরগুলোর অভিজাত রেস্তোরাঁ ও হোটেলে নিয়ন্ত্রিত পণ্য সিগারেট বিক্রিতে উৎসাহ দিচ্ছে।
এই তামাক কোম্পানিটি গোপনে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মতো বড় শহরের বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁর সঙ্গে অংশীদারত্ব করে তাদের সিগারেট ও প্রচারণামূলক সামগ্রী সরবরাহ করছে।
কিছু ক্ষেত্রে বিএটি চুক্তির অংশ হিসেবে ওই রেস্তোরাঁগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে, যার ফলে সেই রেস্তোরাঁগুলোতে খাবার ও সিগারেট বিক্রি বেড়েছে। ঢাকা ও চট্টগ্রামের ছয়টি রেস্তোরাঁ মালিক দ্য ডেইলি স্টারকে বলেছেন, তামাক কোম্পানিটির প্রচারণাসামগ্রী প্রদর্শনের জন্য রেস্তোরাঁ মালিকদের সঙ্গে তাদের 'আর্থিক চুক্তি' রয়েছে।
ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের ১০২টি রেস্টুরেন্টের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে করা গবেষণায় দেখা গেছে, বিএটি তাদের পণ্য বিক্রি ও প্রচারণাসামগ্রী প্রদর্শনের জন্য এসব রেস্তোরাঁয় বিনিয়োগ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেস্তোরাঁ মালিক বলেন, বিএটির সঙ্গে চুক্তি করা লাভজনক। কারণ তারা প্রতি মাসেই আমার রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করে। ওই দিনগুলোতে বাড়তি বিক্রি থেকে ভালো মুনাফা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)