কারা কক্সবাজারে ১৯ বনকর্মীকে অপহরণ করল?
টেকনাফের জাদিমুড়া পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) টেকনাফ জাদিমুড়ার পশ্চিম এলাকায় অপহরণেরে এ ঘটনা ঘটে। টেকনাফ ইউএনও শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ে বনায়নের কাজ করছিলেন বনকর্মীরা। সকালেও সেখানে চারা রোপণ ও আগাছা পরিষ্কার করতে গিয়েছিলেন বেশকিছু বনকর্মী। সেখান থেকে ১৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।