আশা-নিরাশার দোলাচলে শেয়ারবাজার
২০২৪ সালের বেশিরভাগ সময়জুড়েই শেয়ারবাজার পতনের মধ্যে ছিল। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চার কার্যদিবস শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। তবে অন্তর্র্বতী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আবার পতনের ধারায় ফেরে শেয়ারবাজার। একই সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তিনশ কোটি টাকার নিচে নেমে গেছে।
বছরের প্রথমদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮২৩ কোটি টাকা। পতনের ধাক্কায় এখন বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ ডিএসইর বাজার মূলধন এক লাখ কোটি টাকার ওপরে কমেছে। বাজার মূলধন কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ কমেছে।
এমন পরিস্থিতিতে নতুন বছর ২০২৫ সাল শেয়ারবাজারের জন্য কেমন হবে? এমন প্রশ্ন রাখা হয় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদের কাছে। এর উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক বলেন, সামনে যেটা হবে প্রকৃত শেয়ারবাজার হবে। আগের মতো ফুলিয়ে-ফাঁপিয়ে, জুয়াড়ি হায়ার করে ‘পাম্পিং অ্যান্ড ডাম্পিং’ এগুলো হবে না। লেনদেন ৩০০ কোটি, ৪০০ কোটি বা ৭০০ কোটি বা তার বেশিও হতে পারে, সেটা হতে হবে প্রকৃত বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে। আইটেম বিক্রি করার মাধ্যমে নয়। আগামী বছর আমরা একটা স্বচ্ছ শেয়ারবাজার পাবো।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, যে সব সংস্কারের কথা বলা হচ্ছে, সেগুলো যদি বাজারবান্ধব হয় এবং সংস্কারগুলো যদি যথাযথভাবে সম্পন্ন করা যায় তাহলে আমরা আশা করছি আগামী বছর শেয়ারবাজার ভালো হবে। বাজারবান্ধব নীতি সংস্কারের পাশাপাশি বাজারে ভালো আইপিও আনার পদক্ষেপ নিতে হবে। ভালো কোম্পানির আইপিও আনা সম্ভব হলে বাজারের গভীরতা বাড়বে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।