কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন যেভাবে
১) কাঁঠালের বিচি ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এগুলি ট্রেতে ছড়িয়ে দিন এবং রোদে রাখুন। দুই দিন রোদে দিলে পরবর্তী ২ সপ্তাহের জন্য ভালো থাকবে এগুলো। রোদে শুকানো বীজ ঘরের তাপমাত্রায় একটি শীতল ও শুষ্ক জায়গায় রাখুন।
২) কাঁঠালের বিচি ভালো করে ধুয়ে শুকিয়ে নিন ফ্যানের বাতাসে। ভালো করে শুকালে উপরের সাদা খোসা ছাড়িয়ে নিন। ভেতরের লালচে খোসা ছাড়ানোর দরকার নেই। চাইলে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিন। চাইলে আস্ত রাখতে পারেন কিংবা ছেঁচেও রাখতে পারেন। এবার চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম করে খোসা ছাড়ানো কাঁঠালের বিচি দিয়ে দিন। ৫ মিনিট সেদ্ধ করুন। চাইলে উপরের লাল খোসাটা ছাড়িয়ে নিতে পারেন সেদ্ধ করার পর। পানি পুরোপুরি ঝরিয়ে তারপর একটি জিপলক ব্যাগে অথবা মুখবন্ধ পাত্রে ফ্রিজে সংরক্ষণ করুন কাঁঠালের বিচি। ৪ মাস পর্যন্ত ভালো থাকবে এগুলো।
৩) গুঁড়া করে সংরক্ষণ করতে পারেন কাঁঠালের বিচি। এজন্য রোদে শুকানো কাঁঠালের বিচি সেদ্ধ করে ঠান্ডা করুন। এরপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। শুকনো বীজ একটি তাওয়ায় অল্প থেকে মাঝারি আঁচে ভাজুন। ভাজার সময় কোনও তেল দেবেন না। ভাজা বীজ ঠান্ডা করে গ্রাইন্ডারে মিহি গুঁড়া তৈরি করুন। একটি পরিষ্কার, শুকনো পাত্রে কাঁঠালের বিচির গুঁড়া নিয়ে পাত্রটি একটি শীতল এবং শুকনো জায়গায় রাখুন। কাঁঠালের বিচির গুঁড়া ঘরের তাপমাত্রায় ৬ মাস পর্যন্ত রাখা যায়।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।