বাংলাদেশের সুপরিচিতি কিছু পাখি সম্পর্কে জানি
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৬ জুন, ২০২৪ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
বাংলাদেশের অপরূপ প্রকৃতির মহান আল্লাহ পাক উনার অনন্য সৃষ্টি অপূর্ব উপহার পাখি। এ দেশের গ্রামের মানুষ পাখির ডাকে ঘুমিয়ে পড়ে আবার পাখির ডাকে জাগে।
আমাদের দেশে পাখি অনেক রকমের আছে। এদের মধ্যে সুন্দর কণ্ঠের পাখি, শিকারি পাখি, রাতের পাখি, ঝিল–পুকুরের পাখি, শীতের পাখি ও পোষা পাখি উল্লেখযোগ্য।
সুকন্ঠী পাখি:
সুন্দর কণ্ঠের পাখির মধ্যে অন্যতম দোয়েল। দোয়েলের মতো সুন্দর ডাক গলা খুব কম পাখিরই আছে।
শীতের শেষে বসন্ত ঋতুর আগমনী বার্তা নিয়ে কুহু কুহু ডাকে আসে কোকিল। তাই কোকিলকে বলা হয় বসন্তের দূত। সুন্দর কণ্ঠের পাখির মধ্যে সবচেয়ে ছোট টুনটুনি। দেখতে ছোট হলেও টুনটুনির গলা বেশ মিষ্টি আর জোরালো।
শ্যামা, বুলবুলি, বউ কথা কও- এরাও খুব সুন্দর ডাকের পাখি।
শিকারি পাখি:
মাছরাঙা, বাজপাখি, শকুন, চিল, বক- এসব শিকারি পাখি। মাছরাঙা পুকুরপাড়ে মাটির গর্তে বাস করে আর সুযোগ বুঝে পানিতে টুপ করে ডুব দিয়ে ছোট মাছ ধরে খায়। বাজ আর চিল আকাশের অনেক উঁচুতে উড়লেও শিকারের খোঁজে দৃষ্টি থাকে নিচে।
ঝিল-পুকুরের পাখি:
পানকৌড়ি, হাঁস, সারস, কোঁড়া -এসব ঝিল-পুকুরের পাখি। এরা শামুক, ছোট মাছ ও পানির পোকামাকড় খেয়ে থাকে।
পোষা পাখি:
ময়না, টিয়া, কাকাতুয়া, শ্যামা, শালিক, ঘুঘু পায়রা -এসব পাখি ঘরে পোষা যায়। পোষা পাখির মধ্যে ময়না মজার পাখি। এরা মানুষের অনুকরণে নানা রকম শব্দ ও আওয়াজ করতে পারে। টিয়ে পাখির পালক হলদে শ্যামল, ঠোঁট লাল রঙের। শালিক, ঘুঘু ও কবুতর খুবই নিরীহ পাখি।
গৃহপালিত পাখি:
মুরগি, হাঁস গৃহপালিত পাখি। এসব পাখি বাংলাদেশের প্রায় ঘরে দেখতে পাওয়া যায়। হাঁস ও মুরগির ডিম আমাদের খুবই প্রিয় খাবার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












