৯৯ শতাংশ মুসলমানের দেশ মরক্কো
৮৫৯ খ্রিস্টাব্দে মরক্কোর ফেস শহরে প্রতিষ্ঠিত হয় আল-কারাউইন মাদরাসা।
এটি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়।
আরবি শব্দ মরক্কোর অর্থ ‘পশ্চিমের রাজ্য’।
এই অঞ্চল আল-মাঘরেব বা ‘দূরতম পশ্চিম’ নামে পরিচিত। মরক্কো নামটি এসেছে দেশটির আগের রাজধানী মারাক্কেশ থেকে। এর অর্থ ¯্রষ্টার দেশ।
মরক্কো উত্তর আফ্রিকার একমাত্র দেশ, যেখানে কখনো অটোমান শাসকদের রাজত্ব ছিল না। ১৯১২ সালে ফরাসি ও স্প্যানিশ ঔপনিবেশিক শক্তি মরক্কোকে ভাগ করে নেয়। দেশটি স্বাধীন হয় ১৯৫৬ সালে।
সর্বশেষ তথ্য মতে (জুলাই ২০২০), মরক্কোর মোট জনসংখ্যা তিন কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৬৫৪। দেশের রাজধানী রাবাত। আয়তন সাত লাখ ১১ হাজার বর্গকিলোমাটিার।
প্রধান ভাষা আরবি। পাশাপাশি সেখানে বারবার, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষাও প্রচলিত।
মরক্কো ১৬টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। এগুলোকে ৬২টি প্রদেশে ভাগ করা হয়েছে। দেশটিতে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক।
এটি উত্তর আফ্রিকার একমাত্র দেশ, যেখানে কখনো অটোমান শাসকদের রাজত্ব ছিল না। ৮ হাজার বছর আগেও এখানে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়। প্রথমদিকে এখানে রোমানরা শাসন চালালেও, খ্রিস্টের জন্মের সপ্তম শতকে আরব মুসলিমরা এখানে আসতে শুরু করে। তারাই মরক্কোতে ছড়িয়ে দেন ইসলামি শিক্ষা ব্যবস্থা। তারপর প্রায় এক হাজার বছর মরক্কোর শাসন ভার ছিল আরব মুসলিমদের হাতে। একাধিক মুসলিম শাসক সে সময় মরক্কো শাসন করেছেন। তারপর ১৮৩০ সালের দিকে ফ্রান্স প্রবেশ করে মরক্কোতে। পিছু পিছু আসে ব্রিটিশ, জার্মান। সবারই লক্ষ্য ছিল মরক্কোতে উপনিবেশ স্থাপন করা। বিদেশি পরাশক্তিগুলোর লোভ থেকে সেই সময় মরক্কো রেহাই পায়নি। মরক্কোর মাটি দখল করতে একের পর এক বাঁধে যুদ্ধ। একটা সময় ছিল, যখন স্পেন আর ফ্রান্স মিলে প্রায় ৪০ বছর মরক্কোকে ভাগাভাগি করে শাসন করেছে। ১৯১২ থেকে ১৯৫৬ সাল, দেশটা তার ইতিহাসের সবচেয়ে চড়াই উতরাই দেখেছে এই পর্বে। ১৯৫৬ সালে মরক্কো স্বাধীন হয়।
দেশটাকে সাহারা থেকে আলাদা করেছে উঁচু অ্যাটলাস পর্বতমালা, তবে বৃষ্টির পরিমাণ খুবই কম। এতটাই কম যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহের জন্য যথেষ্ট নয়।
মরক্কোর খুব সাধারণ দৃশ্য বলতে মসজিদ আর বাজার। কিন্তু প্রত্যেক মসজিদেই থাকে দৃষ্টিনন্দন লম্বা মিনার। সব মিলিয়ে নান্দনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সুন্দর দেশ মরক্কো।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।