‘গুন্ডা দমন আইন’ বানিয়ে আন্দোলন দমন:
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতার রাজপথে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক ও উত্তেজনা। ধর্মতলায় সংঘটিত সহিংসতার অজুহাতে পুলিশ ১১ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে, যার মধ্যে ১০ জনই মুসলিম।
একই সাথে সম্প্রতি বিজেপি সরকারের তৈরি করা কঠোর ‘গুন্ডা দমন আইন’ প্রয়োগ করে মুসলিম যুবকদের ফাঁসানোর অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী প্রশাসনের বিরুদ্ধে। সচেতন মহল মনে করছে, এই পদক্ষেপে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বিজেপি ও হিন্দুত্ববাদী এজেন্ডার গভীর প্রভাব ও মুসলিম দমনের নতুন রূপ স্পষ্ট হয়ে উঠছে।
গত জুমুয়াবার কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ‘স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া’ (এসএফআই)-এর ব্যানারে নিট জালিয়াতির বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ অবস্থান বিক্ষোভে অংশ নেয়। তবে অভিযোগ উঠেছে, পুলিশ প্রথম থেকেই এই আন্দোলনকে নস্যাৎ করার চক্রান্ত করে। অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে হঠাৎ করেই পুলিশ বেপরোয়া লাঠিচার্জ শুরু করে। ঘটনার পর গত শনিবার রাতে পুলিশ ১১ জনকে গ্রেফতারের কথা ঘোষণা করে।
তালিকা বিশ্লেষণে দেখা যায়, গ্রেফতারকৃত ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম। সাধারণ ছাত্রদের আন্দোলনের নামে ঘটে যাওয়া বিশৃঙ্খলার দায় এককভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়ার এই চেষ্টা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রথমবারের মতো ব্যবহার হলো বিতর্কিত ‘গুন্ডা আইন’:
ঘটনায় মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে, যার বেশিরভাগই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে করেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, পশ্চিমবঙ্গ বিধানসভায় সম্প্রতি পাস হওয়া চরম বিতর্কিত ‘গুন্ডা দমন আইন’-এর ধারা এই মামলাতেই প্রথম প্রয়োগ করা হলো। মানবাধিকার কর্মীদের মতে, সাধারণ আন্দোলন দমন ও মুসলিম যুবকদের ওপর ‘গুন্ডা’ তকমা সাঁটিয়ে চিরতরে তাদের ক্যারিয়ার ধ্বংস করতেই এই আইনের অপব্যবহার শুরু হলো।
বিধানসভায় দাঁড়িয়ে মুর্খমন্ত্রী কুহেন্দু অভিযুক্তদের ওপর অত্যন্ত কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। সে সরাসরি চারজন মুসলিম যুবকের নাম উল্লেখ করে হুমকি দিয়ে বলে, “রাজাবাজারের আফরোজ, খিদিরপুরের নাহিম, ইকবালপুরের তানভীর এবং ওয়াটগঞ্জের রাহুল জামালের বিরুদ্ধে গুন্ডা আইনে এমন ব্যবস্থা নেওয়া হবে যে তারা সারাজীবন মনে রাখবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












