কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরও ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক:
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার রওশানুল হক সৈকত, সহকারী কমিশনার গোলাম রুহানী ও মফিজুর হক পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত রোববার (১৩ জুলাই) ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে। ছুটি না নিয়ে কর্মস্থলে যোগদান না করায় এখন পর্যন্ত ২১ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী। অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করার পরও ছুটি না নিয়ে উধাও হয়ে যান। দীর্ঘদিন কর্মস্থলে যোগ না দেয়া এমন আরও ৪ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
গত রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে দেয়া আলাদা চারটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়। ১২ জুলাই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।