রপ্তানির ৭০ শতাংশ আয় ১০ দেশ থেকেই, বাড়ছে ঝুঁকি
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিশেষজ্ঞ ও শিল্পমালিকরা রপ্তানি বাজার বহুমুখীকরণের ওপর জোর দিচ্ছেন। ঠিক একই সময়ে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের ৭০ শতাংশ এসেছে মাত্র ১০টি দেশ থেকে। এটা সীমিত সংখ্যক বাজারের ওপর অতি নির্ভরশীলতার প্রকাশ। নতুন বাজার বড় না করতে পারলে বাড়বে ঝুঁকি।
বছরের পর বছর ধরে রপ্তানি বাজার বহুমুখীকরণের আহ্বান জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা, যেন নির্দিষ্ট কিছু বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো যায়। কিন্তু সেই আহ্বান এখনো বাস্তবায়িত হয়নি।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি প্রধান বাজার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়ানো এবং কঠোর বাণিজ্য নীতি গ্রহণ শুরু করেছে, যা বিকল্প বাজার খুঁজে না পেলে দেশের রপ্তানি খাতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে বলে মন্তব্য করেন শিল্প সংশ্লিষ্টরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। এতে মোট শুল্কের হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। ফলে সামগ্রিক রপ্তানিতে চলতি বছর বড় প্রভাব পড়তে পারে।
রপ্তানি বাজার বহুমুখীকরণে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রপ্তানিপণ্যের পরিসর সীমিত। গবেষণা ও নীতিনির্ধারণ সংস্থার (র্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, আমাদের রপ্তানি আয়ের বড় একটি অংশ এখনো কয়েকটি খাত- বিশেষ করে তৈরি পোশাক, কৃষিপণ্য ও চামড়ানির্ভর।
তিনি বলেন, নতুন বাজারে প্রবেশ করতে হলে আমাদের কাছে বিকল্প পণ্য থাকতে হবে। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্যের বাজার ধরতে চাইলে শুধু প্রচলিত পোশাক পণ্য দিয়ে হবে না, বরং এর বাইরেও নতুন ধরনের পণ্য দরকার, যা ওই দেশের মানুষ ব্যবহার করে। খাদ্য ও কৃষিপণ্যের কিছু চাহিদা থাকলেও তা মূলত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সীমাবদ্ধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)