আয়কর রিটার্ন ছাড়া মিলবে না ৩৯ ধরনের সেবা
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে নির্দিষ্ট ৩৯টি সরকারি ও বেসরকারি সেবা পেতে বাধ্যতামূলক করা হয়েছে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, করদাতার সংখ্যা বাড়ানো, স্বচ্ছতা আনা এবং করনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, যেসব প্রতিষ্ঠান এসব সেবা দিয়ে থাকে, তারা রিটার্ন জমার প্রমাণ ছাড়া কোনো সেবা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে কিছু সেবায় রিটার্ন বাধ্যতামূলক থাকলেও এবার নতুন করে তালিকা পর্যালোচনা করে ১৩টি সেবা বাদ দেওয়া হয়েছে। ফলে বর্তমানে ৩৯টি সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো আবশ্যক।
যেসব সেবা পেতে লাগবে আয়কর রিটার্ন জমার প্রমাণ:
১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ ২. কোম্পানির পরিচালক/স্পনসর শেয়ারহোল্ডার হওয়া ৩. আমদানি–রপ্তানি সনদ গ্রহণ বা নবায়ন
৪. ট্রেড লাইসেন্স নবায়ন ৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন ৬. জমি বা সম্পত্তি ক্রয়–বিক্রয় বা হস্তান্তর ৭. বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন ৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ/নবায়ন ৯. ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ ১০. দলিল লেখক বা ভেন্ডার লাইসেন্স
১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই লাইসেন্স ১২. বাণিজ্যিক ও শিল্প গ্যাস সংযোগ ১৩. আবাসিক গ্যাস সংযোগ ১৪. বিদ্যুৎ সংযোগ ১৫. ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট ১৬. ইটভাটার লাইসেন্স ১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি ১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ ১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ২০. আমদানির জন্য ঋণপত্র খোলা
২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত ২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ২৩. জাতীয় নির্বাচন অংশগ্রহণ ২৪. প্রশাসনিক/ব্যবস্থাপনা পদে বেতন গ্রহণ ২৫. দশম গ্রেড বা তার উপরে সরকারি চাকরি ২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ ২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস গ্রহণ ২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট ২৯. বড় মোটরযান নিবন্ধন বা মালিকানা পরিবর্তন ৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়
৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন ৩২. ক্লাবের সদস্যপদ ৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ ৩৪. পণ্য আমদানি বা রপ্তানি ৩৫. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন ৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান ৩৭. নির্দিষ্ট ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ ৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স ৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া।
এনবিআরের বলছে, এসব সেবা পেতে যারা রিটার্ন দেওয়ার উপযুক্ত, তাদের জন্য এটি বাধ্যতামূলক। নির্দেশনার ফলে আয়কর ব্যবস্থা আরও কার্যকর ও স্বচ্ছ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












