কমলনগরে স্কুলছাত্রীকে সম্ভ্রমহরণের অভিযোগে কিশোর গ্রেফতার
লক্ষ্মীপুর সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে এক স্কুলছাত্রীকে সম্ভ্রমহরণের অভিযোগ ফারভেজ নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোকমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই বাড়ির লোকমানের ছেলে। এর আগে গত রোববার রাতে ভিকটিমের মা বাদি হয়ে এ মামলা করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম হাজিরহাট ইউনিয়নের তোয়াহাস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কিশোর ফারভেজ বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এবং তাদের উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় ওই ছেলে মেয়েদের বাড়িতে আশা-যাওয়ার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত রোববার সকালে ওই স্কুল ছাত্রির মা স্থানীয় হাজিরহাট বাজারে ডাক্তার দেখাতে যায়। এর সুবাদে ফারভেজ ওদের ঘরে ঢুকে জোরপূর্বক স্কুলছাত্রীকে সম্ভ্রমহরণ করে। এতে বাড়ির লোকজন দেখে ফেললে সে পালিয়ে যায়। পরে ভিকটিমের মা রাতে কমলনগর থানায় মামলা করেন।
কমলনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল জলিল বলেন, স্কুলছাত্রীকে সম্ভ্রমহরণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।