বিএনপি এখন কী করবে?
২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই সমাবেশকে ঘিরে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে এবং নির্বাচনের আগে তা উত্তেজনার পারদ ছড়িয়েছে।
বিএনপি সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে বেশ কয়েকটি বড় বড় সমাবেশ করেছে এবং সে সব সমাবেশ অধিকাংশ ক্ষেত্রে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। তবে ২৮ অক্টোবরের সমাবেশ শান্তিপূর্ণভাবে এগোতে পারেনি। একদিকে বিএনপি নেতাকর্মীরা অন্যদিকে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্যদের মধ্যে সহিংসতার কারণে সমাবেশ সম্পন্ন না করেই মঞ্চ ত্যাগ করেন নেতারা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, গত কয়েক বছরে প্রায় ২৫ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার স্বপক্ষে খুব অল্পই প্রমাণ রয়েছে এবং মামলাগুলোতে করা অভিযোগ সাধারণত অস্পষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হয়। মামলায় অনেকেই কারাগারে বন্দি, অন্যরা দেশ ছেড়ে পালিয়েছে এবং মালয়েশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডায় নির্বাসিত জীবনযাপন করছে।
আওয়ামী লীগের একটি শীর্ষ সূত্র ডিপ্লোম্যাটকে জানিয়েছে, যতদিন তারেক রহমান বিএনপির নেতৃত্বে অবস্থান করবেন ততদিন বহিঃশক্তি বিএনপিকে গ্রহণ করবে না। ২০০৮ সালে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস টি মরিয়াটির একটি ফাঁস হওয়া ফোনকল প্রকাশ করে যে তিনি তারেক রহমানের কঠোর সমালোচক ছিলেন। যদিও এখন বাংলাদেশের রাজনীতিতে মার্কিন অবস্থানের স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি ভারত বিরোধী নয়। বিএনপি প্রত্যাশা করে, ভারত কোনো রাজনৈতিক দলকে নয় বরং বাংলাদেশের জনগণকে সমর্থন করবে।
দক্ষিণ এবং মধ্য এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ২৮ অক্টোবরের সহিংসতার নিন্দা জানিয়ে ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করবে। এক্স বার্তায় ইউরোপীয় ইউনিয়ন বলেছে, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ রাস্তা খুঁজে পাওয়া অত্যাবশ্যক। আন্তর্জাতিক শক্তিগুলোর এ ধরনের অবস্থান ইঙ্গিত করে, বাংলাদেশে বিতর্কিত নির্বাচন মেনে নিতে তারা প্রস্তুত নন।
২৮ অক্টোবরের পর এখন সরকার বিএনপির বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা গ্রেপ্তার করা তারই অংশ। এখন দেখতে হবে, বিএনপি এই চাপ কীভাবে মোকাবিলা করে? সামনের দিনগুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউর প্রতিক্রিয়া কী হয়?
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…